1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এজিএমে ২৫% লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৪.১৯ পিএম
  • ৭২ Time View

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন শামসুন নাহার বেগম চৌধুরী। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অফ ডিরেক্টরস-এর সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডাররা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে উপস্থিত শেয়ারহোল্ডাররা ৩১শে ডিসেম্বর ২০২৪-এর জন্য ঘোষিত ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতার জন্য চেয়ারপার্সন কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রতি তার কৃতজ্ঞতা জানান। নিরবচ্ছিন্ন গ্রাহক পরিসেবা এবং ব্যবসায়িক পরিচালনা নিশ্চিত করতে যথাযথ ও আন্তরিক প্রচেষ্টার জন্য গ্রীন ডেল্টা পরিবারের সদস্যদেরকেও তিনি অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য সকল শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পি এল সি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ফারজানা চৌধুরী। তাছাড়া সঙ্কটময় পরিস্থিতিতে নিরলসভাবে কাজ করার জন্য গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। স্বয়ংক্রিয় গ্রাহক পরিসেবা, সর্বাঙ্গীণ ডিজিটালাইজড সল্যুশন, বীমা সংক্রান্ত বিবিধ গ্রাহকসেবা ভবিষ্যতে আরও উন্নত পদ্ধতিতে ও সফলভাবে সম্পাদনের বিষয়ে উচ্চাশা ব্যক্ত করার পাশাপাশি কোম্পানির সমৃদ্ধির জন্য আর্থিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ধারাবাহিক উদ্ভাবন এবং সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক, নাসির এ চৌধুরী, শেয়ারহোল্ডারদের ক্রমাগত সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনলাইনে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় অনেক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন, যারা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের কর্মদক্ষতা, সুদক্ষ ও শক্তিশালী কর্পোরেট প্রশাসন, আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা ও ২০২৪ সালের বিস্তারিত ও তথ্যবহুল বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com