1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯.০৪ পিএম
  • ৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারাদিন নির্বিঘ্নে প্রফেশনাল ফটোগ্রাফি, স্ট্রিমিং এবং গেমিং-এর মতো সুবিধাসহ শক্তিশালী ব্যাটারি ও স্টাইলিশ ডিজাইনের ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনের ফার্স্ট সেল শুরু হয়ে গেছে। ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ফোনটি কিনলেই পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। সাথে আরও পাচ্ছেন মোবাইল ইন্স্যুরেন্সের সুবিধাও।

ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটির ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির কারণে ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে এটি অন্যান্য ফোনের থেকে আলাদা। এতে অত্যাধুনিক সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করায় এতটা পাওয়ারফুল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি দেখতে আকর্ষণীয়ভাবে স্লিম ও স্টাইলিশ। এছাড়া সারাদিনের ব্যস্ততার মাঝে দ্রুত ফোন চার্জ দিতে ভিভো ভি৫০ ফাইভজি ফোনে আছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফলে মাত্র ১০ মিনিট চার্জ দিয়েই ৬ ঘণ্টা ফোনকল এবং ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব প্লে-ব্যাক চালানো সম্ভব হয়।

এদিকে ফোনটিতে ব্লুভোল্ট ব্যাটারি সিস্টেম এবং এআই স্লিপ মোড থাকার কারণে একবার ফুল চার্জ দিলে সকাল থেকে রাত পর্যন্ত ফোন ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অ্যাপ চলা বন্ধ করে এটি ফোনের ব্যাটারি পাওয়ার সাশ্রয় করে। পাশাপাশি ভিভোর উন্নত প্রযুক্তি এবং ব্যাটারি হেলথ অ্যালগরিদম ৪ বছর পর্যন্ত টেকসই পারফরম্যান্স নিশ্চিত করে। অর্থাৎ, শুধুমাত্র সারাদিন-ই নয় একটি লম্বা সময় ধরে চিন্তা করতে হবে না ফোনটির ব্যাটারি পারফরম্যান্স নিয়ে।

জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়ন এর মাধ্যমে ভিভোর নতুন এ স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত ক্যামেরা প্রযুক্তি। ফোনটির সামনে ও পেছনের সব ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, যার মধ্যে ৫০ এমপি জাইস ওআইএস মেইন ক্যামেরা ১/১.৫৫” সুপার-সেন্সিটিভ সেন্সর দিয়ে আলো দারুণভাবে ধরে রাখে। ফোনটিতে রয়েছে জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যা দিয়ে ২৩ মি.মি., ৩৫ মি.মি. ও ৫০ মি.মি. ফোকাল লেন্থে শট নেওয়ার সুযোগ থাকায় ছবিতে আসে প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। ফোনটিতে বিদ্যমান সিআইপিএ ৪.০ ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি, এআই অরা লাইট পোর্ট্রেট, ফোর কে ভিডিও রেকর্ডিং এবং বিভিন্ন এআই ফিচারের মাধ্যমে ফটোগ্রাফিতে দিবে এক নতুন অভিজ্ঞতা।

প্রসেসর হিসেবে ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন® ৭ জেন ৩, যা আগের তুলনায় দ্রুততর এবং শক্তিশালী। ফানটাচ ওএস ১৫ ভিভো ভি৫০ ফাইভজি ফোনকে ৬০ মাস পর্যন্ত দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। এর ফলে গেমিং, মাল্টিটাস্কিং বা ছবি-ভিডিওতে এডিটিং, সবকিছুই হবে ঝটপট এবং নিরবচ্ছিন্ন। ভিভো ভি৫০ ফাইভজি স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স, যা ফোনটিকে পানি এবং ধুলাবালি থেকেও সুরক্ষিত রাখে। এছাড়াও স্মার্ট ফিচারের মধ্যে রয়েছে গুগল জেমিনি এআই, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ এবং লাইভ টেক্সট — যা অডিওকে টেক্সটে রূপান্তর থেকে শুরু করে ভাষা অনুবাদ এবং স্ক্রিনে থাকা তথ্য সহজেই খুঁজে দিতে সক্ষম। এ ফোনের আলট্রা স্লিম ফোরডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন দেয় ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি। স্ট্যারি ব্লু এবং স্যাটিন ব্ল্যাক, এই দুই প্রিমিয়াম রঙে এসেছে স্মার্টফোনটি। যেখানে স্ট্যারি ব্লু সংস্করণে প্রথমবারের মতো হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। ফলে খালি চোখেই থ্রিডি
ইফেক্ট তৈরি করতে পারে এটি।

১৬ মার্চ থেকে শুরু হওয়া ফার্স্ট সেলের অফারে ভিভো ভি৫০ ফাইভজি কিনলেই গিফট হিসেবে ভিভো দিচ্ছে রিরো ডব্লিউ১ প্রো (মূল্য ৪,৭৯৯ টাকা) ও পোস্ট কার্ড। এছাড়াও মোবাইল ইন্স্যুরেন্সের (মূল্য ১,৯৯৯ টাকা) সুবিধাটি পাওয়া যাবে সম্পূর্ণ এক বছরের জন্য। ৬২,৯৯৯ টাকায় পাওয়ারফুল ব্যাটারির এ ফোন পাওয়া যাচ্ছে ভিভোর অফিসিয়াল ই-স্টোর অথবা যে কোনো অথরাইজড শপে।

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী
বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com