1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

হবিগঞ্জের সাবেক এমপি সহ ২০০ জনের নামে মামলা

  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫.৩১ পিএম
  • ১১০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রায় ২০০ জনের নামে আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় এ মামলা করেন। এতে গত ৪ আগস্ট বেলা ১২টা থেকে দুপুর ২টার মধ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাক ফয়জুর রহমান রবিন, রুবেল মহালদার, মাহবুবুল তালুকদার, সাহাব উদ্দিন আহমেদ, শাহ আলমগীর, আলম মিয়া, মাহফুজুর রহমান বাবুল, মোবারক মিয়া, সেলিম মিয়া, হোসাইন মো. আক্তার, দেবাশীষ রায় পোদ্দার, মো. মুখলিছ মিয়া, তাজুল ইসলাম, আকাশ মহালদার, খলিল মিয়া।

ফখর উদ্দিন সাজিদ, বকুল মিয়া, মো. ইকবাল, হোসাইন মো. রেজা, সজল মিয়া, রিপন মিয়া, মিলন মিয়া, ছালেক মিয়া, হারুন মিয়া, এনু মিয়া, রবিউল আউয়াল, সুজন রায়, তৈয়বুর রহমান স্বপন, পংকজ কুমার সাহা, জয়নাল চৌধুরী, শাকিব মহালদার, রাসেল মিয়া, জানু মিয়া, জিলু মিয়া, শফিউল আলম সানি ও লোকমান হোসেন।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে গুলি ছোড়াসহ হামলার অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com