শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

দরবৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৭ Time View

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৩ মার্চ) কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ১৩ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৬ দশমিক ৯০ শতাংশ, এস্কয়ার নিটের ৬ দশমিক ০৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৬৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬১ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS