1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত 1st Quarter Financial Statements of Al-Arafah Islami Bank PLC হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে

২৮ বলে সেঞ্চুরি করলেন ডি ভিলিয়ার্স

  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯.৩২ পিএম
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে আবারও জলে উঠেছে তার ব্যাট। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করে আবারও আলোচনায় এসেছেন এই সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান।

রোববার (৯ মার্চ) লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এক বিধ্বংসী ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ২৮ বলে ১৫ ছক্কায় শতকের মাইলফলক স্পর্শ করেন। তার এই ঝড়ো ইনিংসে কোনো চার ছিল না। 

২৭ বলে ৯৫ রানে খেলছিলেন প্রাবেক প্রোটিয়া তারকা। আর তারপর বিশাল ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন। ফলে ২৮ বলে তার স্কোর দাঁড়ায় ১০১ রান। স্ট্রাইক রেট ছিল ৩৬০। 

তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এক নেটিজেন বলেন, ২৮ বলে সেঞ্চুরি করলেন এবি ডি ভিলিয়ার্স। এই মানুষটা কখনও ক্রিকেট খেলায় খারাপ হবেন না। 

অপর এক নেটিজেন বলেন, এবি ডি ভিলিয়ার্স এমন কাজ করছেন, যা শুধু এবি ডিভিলিয়ার্সই করতে পারেন। ২৮ বলে ১০১ রান করেছেন। মেরেছেন ১৫টি ছক্কা। আর তার মিস্টার ৩৬০ ডিগ্রি নামের মতোই স্ট্রাইক রেট থাকল ৩৬০।

গত জানুয়ারিতে ক্রিকেট সাংবাদিক মেলিন্ডা ফারেলকে দেয়া সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, আবারও ক্রিকেটে ফিরতে চান। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচ নয়, খেলতে চান প্রদর্শনী ম্যাচে।

ডি ভিলিয়ার্সের তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান দাঁড় করায় টাইটান্স। জবাবে ১৪ ওভারে ৮ উইকেটে বুলস ১২৫ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আইনে জয় পায় ডি ভিলিয়ার্সের দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com