1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাজারে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো, এক চার্জে চলবে ৮৫ কিলোমিটার

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.৫৭ পিএম
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ এবং ‘এ১২’ নামের এই মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াত নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি। উভয় বাইক-ই দৃষ্টিনন্দন, টেকসই এবং সেইসঙ্গে রয়েছে- অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। রিভোর  ‘এ১০’ মডেল এর দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেল এর বাইক পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। বাইক দুটি একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

 রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক  ‘ভেন নেইল’ নতুন এই ইলেকট্রিক বাইকগুলো উন্মোচন করেন। তিনি এ সময় বলেন, “আমরা বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করুক।  ‘এ১০’  এবং ‘এ১২’-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সবসময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পান।”

প্রসঙ্গত- রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি  বৈদ্যুতিক বাইক, যেটি সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং একবার চার্জে ৬৫-৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।

এছাড়া- রিভোর ‘এ১২’ বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেল এর একটি উন্নত সংস্করণ। পেশাদার এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই মডেলে রয়েছে ৬০ ভোল্ট / ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি চলতে পারবে ৭৫-৮৫ কিলোমিটার।

রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com