1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ১১.১৭ পিএম
  • ২৭৬ Time View

ইমরান, উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন উখিয়া অনলাইন প্রেসক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উখিয়া প্রেসক্লাব হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গারা আগে আমাদের ঘাড়ে ছিল, এখন পুরো শরীরে ক্যান্সার হিসেবে রূপ নিতে শুরু করেছে। এ থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ সাংবাদিকদের বলিষ্ঠ ভুমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, উখিয়া কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তহিদুল আলম তহিদ, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সহ-সভাপতি হুমায়ুন কবির জুশান, নির্বাহী সদস্য ফারুক আহমদ, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস.এম কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজুল হক ও সাংবাদিক আব্দুল লতিফ বাচ্চু।
এ সময় আরো উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহউদ্দিন আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কনক বড়ুয়া শ্রাবণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিদুয়ানুর রহমান, নির্বাহী সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন, সদস্য শরিফ আজাদ, উখিয়া প্রেসক্লাবের সদস্য শফিউল শাহিন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য আরফাত হোসেন চৌধুরী, ইমরান আল মাহমুদ, আলাউদ্দিন সিকদার, রিদুয়ানুল হক সোহাগ, সহযোগী সদস্য বিশ্বজিৎ বড়ুয়া, হারুন রশিদ, উখিয়া সংবাদপত্রের প্রধান এজেন্ট আমিন উল্লাহ্ ও এম.এস রানা।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এবং শেষে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য হাফেজ মোঃ ইমরান খান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com