1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন প্রবাসীরা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৯.৫৩ পিএম
  • ১০৪ Time View

এখন থেকে প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়, সুরক্ষা সেবা বিভাগ হতে সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন করা হলো। ‘জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।’ পরিপত্রে উল্লিখিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্মনিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো।

পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না। আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেতো। তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com