1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫.০৮ পিএম
  • ১০৭ Time View

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ইসি এ তথ্য জানান।  

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। অতীতের ভঙ্গুর নির্বাচনী পরিস্থিতির কারণে জনগণের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছিল, তবে এখন তারা আবারও ভোটের প্রতি আগ্রহ দেখাচ্ছে।’  

সানাউল্লাহ আরও বলেন, এবারের ভোটার তালিকা হতে হবে স্বচ্ছ, যাতে কেউ ভুয়া বা অস্বচ্ছ তালিকার অভিযোগ তুলতে না পারে। বিশেষ করে তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। ‘নির্বাচন কমিশন রাতের ভোট দেখতে চায় না এবং কোনো পক্ষের কর্তৃত্বও মেনে নেবে না।’  

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার স্বীকার করেন, অতীতের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং এর দায় এড়াতে পারে না নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘ভুলের দায় শুধু প্রধান নির্বাচন কমিশনারের নয়, একজন সাধারণ কর্মচারী পর্যন্ত এ দায় বহন করে।’  

তিনি আরও বলেন, ‘কমিশন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইস্পাতের মতো কঠোর অবস্থানে থাকবে। কমিশন ভেঙে যাবে, কিন্তু মচকাবে না। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।’  

ইসি সদস্য তাহমিদা আহমদ বলেন, ‘ভোট যেন আর আবদ্ধ কক্ষে না হয়, সেজন্য খোলা মাঠে ভোট আয়োজনের কথা ভাবতে হবে।’  

অন্যদিকে, ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কেবল মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com