1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বুয়েটে হুয়াওয়ে’র ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৫.১১ পিএম
  • ১২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

প্রায় ২০০ শিক্ষার্থী এই ক্যাম্পাস রিক্রুটমেন্টে অংশ নিয়েছে। সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়ে-তে চাকরির সুযোগ পাবেন।

হুয়াওয়ে ও বুয়েটের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। হুয়াওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এইচআর ডিরেক্টর লিনজিয়াও, সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ রেজা, সিনিয়র এইচআর ম্যানেজার মো. ফারা নেওয়াজ এবং অ্যাসিস্টেন্ট এইচআর ম্যানেজার মো. খালিদ হোসেন। বুয়েট থেকে ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম হারুন উর রশিদ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. ফোরকান উদ্দিন অনুষ্ঠানে যোগ দেন।

হুয়াওয়ে-এর এইচআর ডিরেক্টর লিনজিয়াও বলেন, “বাংলাদেশের আইসিটি খাতে প্রতিভা বিকাশের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করে থাকি। এটি নতুন গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে।”

এই উদ্যোগ সম্পর্কে অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, “বুয়েটে হুয়াওয়ে-এর ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের জন্য শিল্প খাতের সাথে সংযোগ স্থাপন ও কর্মসংস্থাপনের দারুণ একটি প্ল্যাটফর্ম। একই সাথে এটি চাকরির সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ করে দিয়েছে।”

ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী বলেন, “হুয়াওয়ে-এর এই উদ্যোগ আমাদেরকে ভবিষ্যৎ আইটি পেশাজীবী হিসেবে প্রস্তুত হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এই ধরনের কার্যক্রম ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে আমাদেরকে সাহায্য করতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি হুয়াওয়ে-তে সরাসরি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com