1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ফেব্রুয়ারিতে ১৩০০ কোটির বেশি ডিপোজিট ইউসিবিতে

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২.১৮ পিএম
  • ৮০ Time View

ফেব্রুয়ারি মাসে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৩৩২ কোটি টাকার বেশি সঞ্চয় প্রবৃদ্ধি অর্জন করেছে। মাত্র ২০ কর্মদিবসের একটি মাসে এই পরিমাণ নেট ডিপোজিট বৃদ্ধি, ব্যাংকের প্রতি গ্রাহকদের ভরসা ফিরে আসারই প্রমাণ।

এই অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইউসিবির এই সাফল্য আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং কর্মীদের আস্থা ও সমর্থনের ফল। আমরা সবসময় গ্রাহকদের চাহিদা ও বিশ্বাসকে প্রাধান্য দিয়ে কাজ করি। এই সাফল্য শুধু ইউসিবির জন্য নয়, এটি পুরো ব্যাংকিং খাতের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনে। আমরা বিশ্বাস করি, সততা, স্বচ্ছতা এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে যে কোনো সংকট মোকাবিলা সম্ভব।”

ইউসিবির এই সাফল্য শুধু আর্থিক সূচকেই নয়, টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের গভীর আস্থারও প্রতিফলন। ব্যাংকিং খাতে চলমান সংকটের মধ্যেও ইউসিবি তার সেবার মান ও আর্থিক শক্তি অক্ষুণ্ণ রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com