মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু শ্রীপুরে বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমান অভিযান মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ও সাংবাদিক শরিফুল ইসলাম! আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যাকাণ্ড কুমিল্লা বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি’২৫) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর বেড়েছে ২৩.২৫ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৫ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ২০ পয়সা বা ৫৩.২৫ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ২৮ টাকা ১০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪১ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৪০ পয়সা বা ৪৭.৬৯ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৫০ পয়সা বা ৩৭.৫০ শতাংশ।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরএসআরএম স্টিলের ৩১.৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬.৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২০.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯.৮০ শতাংশ, ইউসিবির ১৮.৮৯ শতাংশ, সি পার্ল হোটেলের ১৮.০৪ শতাংশ এবং পেনিনসুলার ১৭.২৪ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS