1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

রান্নায় হলুদ বেশি হয়ে গেলে করণীয়

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.০৩ পিএম
  • ১২৫ Time View

তরকারির রং বাড়াতে হলুদের জুড়ি নেই। শুধু তাই না এই মশলা স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে কিংবা বেখেয়ালে রান্নায় হলুদ বেশি হয়ে যেতে পারে। তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে নাকে কাঁচা হলুদের গন্ধ আসে। গন্ধ এড়াতে কয়েকটি উপায় মেনে চলতে পারেন।

আটার বল: রন্ধনশিল্পীরা বলেন, রান্নায় হলুদ বেশি হয়ে গেলে আটার বল বানিয়ে তরকারিতে দিয়ে দিতে পারেন। এতে হলুদ কমে যাবে। রান্নায় অতিরিক্ত লবণ পড়ে গেলেও আটার বল দিতে পারেন। তিন চারটি আটার বল বানিয়ে ফুটন্ত তরকারিতে দিয়ে দিলে অতিরিক্ত হলুদের রং ও গন্ধ দুই’ই দূর হবে। 

টমেটো: তরকারিতে হলুদ বেশি হলে টমেটো পিউরি বা টমেটো সসও দিয়ে দিতে পারেন। এতে হলুদের বাড়তি গন্ধ বা স্বাদ কোনোটাই থাকবে না।

আলু: তরকারিতে অতিরিক্ত হলুদ হয়ে গেলে একটি বড় আলু কেটে দিয়ে দিতে পারেন। অতিরিক্ত হলুদ টেনে নেবে। 

যেকোনো শাক: যেকোনো ধরনের শাক তরকারি থেকে অতিরিক্ত হলুদ টেনে নিতে পারে। লাউ পাতা, পালং শাক, পুই শাক বা কলমি শাক তরকারিতে দিয়ে দিলে সমস্যার সমাধান পেয়ে যাবেন। 

ফোড়ন দিয়ে দিতে পারেন: তরকারির অতিরিক্ত হলুদ দূর করার জন্য তেল গরম করে দুই, একটি  শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিন। এতে সুন্দর একটা লালচে রং হয়ে যাবে। 

লোহার খুন্তি: বাসায় লোহার খুন্তি থাকলে সেই খুন্তি আগুনে পুড়িয়ে গরম করে নিতে পারেন। তারপর গরম খুন্তি তরকারি নেড়ে চেড়ে দিলে অতিরিক্ত হলুদ দূর হয়ে যাবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com