1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বগুড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ৩

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.২৮ এএম
  • ৭৯ Time View

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানদিঘী গ্রামের শফিকুল ইসলাম (৫০), মোজাহার (৬০) এবং সান্তাহার এলাকার শহিদুল হক (৫০)। অটোভ্যানের যাত্রীরা কাহালু উপজেলায় টাইলস ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুর রহমান জানান, রাত পৌনে ৯টায় নওগাঁ থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাক মেইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সেখানে অটোভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অটোভ্যানের তিন যাত্রী নিহত এবং তিনজন আহত হয়। পরের স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুইজনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি ফরিদুর রহমান আরও জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com