1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

নতুন ভাষা দ্রুত শেখার উপায়

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৬ এএম
  • ৯৫ Time View

নতুন একটি ভাষা শিখতে হলে প্রথমেই যে সত্য আপনাকে মেনে নিতে হবে তাহলো – উচ্চারণ ভুল হবে, বানান ভুল হবে কিন্তু ভেঙে পড়লে চলবে না। অনেকে বার বার ভুল হওয়ায় লজ্জায় অনুশীলন ছেড়ে দেন, কিন্তু ভুলগুলো কাটিয়ে ওঠার জন্য দ্বিগুণ উৎসাহে চেষ্টা চালিয়ে গেলে ঠিকই সফল হওয়া সম্ভব।

টেন মিনিট স্কুলের ব্লগে লেখা হয়েছে, নতুন কোনো ভাষা শেখার অন্যতম উপায় হচ্ছে সেই ভাষাভাষী কারও সাথে যোগাযোগ স্থাপন করা। তাহলে শেখার প্রক্রিয়াটি সহজ এবং স্বতঃস্ফূর্ত হবে।

ভীনদেশি ভাষার মানুষ খুঁজে পেতে প্রযুক্তির সহায়তা নিতে পারেন। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ফোরাম ও ব্লগসাইটেই পেয়ে যাবেন সন্ধান। যেমন – HelloTalk, Reddit(/r/languagelearning), Linguaholic ইত্যাদি । সামাজিক যোগাযোগ মাধ্যমেও পেয়ে যেতে পারেন ভাষা শেখার গ্রুপ। 

প্রতিদিনের সময় নির্দিষ্ট করুন: নতুন ভাষা শেখা শুরু করলে তার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন। ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা প্রতিদিন ভাষা অনুশীলন করতে পারেন। এতে দ্রুত শেখা সম্ভব। ছোট ছোট সেশনে অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ।

শব্দভান্ডার বাড়ান: যে ভাষা শিখবেন সেই ভাষার শব্দভান্ডার জানা খুবই প্রয়োজন। এজন্য প্রতিদিন কিছু নতুন শব্দ শিখুন এবং সেগুলোর প্রয়োগ শুরু করতে পারেন। প্রথমে সাধারণ শব্দগুলো শেখা ভালো। যেমন নিত্যদিনের প্রয়োজনীয় ক্রিয়া বা বস্তু, তারপর ধীরে ধীরে জটিল শব্দ রপ্ত করায় মনোযোগ দিতে পারেন।

প্র্যাকটিস: বাস্তবজীবনে নতুন ভাষা ব্যবহার করার চেষ্টা করতে পারেন। যদি ইংরেজি ভাষা শিখতে চান, তাহলে ইংরেজিতে কথা বলার চেষ্টা শুরু করুন। শুরুতে ছোট ছোট বাক্য তৈরি করুন। প্রথমে শোনার অভ্যাস গড়ে তুলুন তারপর শেখাটা পরিপূর্ণ করার জন্য বলার অভ্যাস গড়ে তুলুন।

ভাষার সংস্কৃতি সম্পর্কে জানুন: যে ভাষা শিখবেন সেই ভাষার সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করুন। ওই ভাষা সম্পর্কিত সংস্কৃতি, ঐতিহ্য, সিনেমা, গান ও সাহিত্যের সঙ্গে পরিচিত হতে পারেন। ভাষার সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যমে ভাষা শেখার মান অনেক উন্নত করা যায় এবং সেই ভাষার প্রতি আগ্রহ তৈরি হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com