1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা

ভৈরবে অভিভাবক সমাবেশে মানব-পুতুলের নাচ দেখে, মুগ্ধ হাজারো দর্শক

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.১৭ এএম
  • ১১৯ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: পুতুলনাচ যখন বিলুপ্তির পথে,তখন প্রাথমিক বিদ্যালয়ে একঝাঁক শিশু শিক্ষার্থী ‘মানব-পুতুল’ সেজে নাচ পরিবেশন করে বেশ তাক লাগিয়ে দেয়। 

কিশোরগঞ্জের ভৈরবে বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার মধ্যেরচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য আয়োজিত অভিভাবক সমাবেশে ডিসপ্লেতে অংশ নেয় তারা। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা ‘মানব-পুতুল’ সেজে ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছে সাঁই’ গানের সঙ্গে নাচ প্রদর্শন করে।

এর আগে, সকালে বধূ সাজে মাঠে নামে একদল মানব-পুতুল। সংখ্যায় তারা ১০ জন। জানা যায়,শিশু বরণ অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে পুতুল সেজে নাচবে তারা। তাদের নাচ দেখতে আগে থেকেই হাজারো দর্শকের উপস্থিতি ছিল।

ডিসপ্লে চলাকালে দর্শকদের মধ্যেও ছিল বেশ উচ্ছ্বাস।  মুহুর্মুহু করতালি দিয়ে মানব-পুতুলদের স্বাগত জানান তারা। পুতুল নাচের ব্যতিক্রমী এই ডিসপ্লে এলাকা জু্ড়ে বেশ আলোচনা জম্ম দেয়।

অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে শিশু বরণ,কেককাটা ও বাংলাদেশের মানচিত্র ফলক উন্মোচন করেন, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম।

এসময় বিদ্যালয় সভাপতি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একে এম রুহুল আমিন। ভৈরব উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু হেনা মোহাম্মদ মামুন,ও সানজিদা পারভীন। অত্র বিদ্যালয় স্হান দাতা সদস্য রাজিব মাহমুদ, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক শিক্ষাকা,অভিভাবকগণ,স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নাচে নেতৃত্ব দেওয়া ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তারের ভাষ্য, ঐতিহ্যবাহী পুতুলনাচ আমি কখনো দেখিনি। স্যার আমাদের তৈরি করেছেন। এই নাচে অংশ নিতে পেরে আমার খুবই ভালো লাগছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি খলিল মীর বলেন, বাংলার লোকায়ত সংস্কৃতি পুতুলনাচকে নবরূপ দিয়ে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আমাদের চেষ্টা ছিলো। যেইটি দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন,বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সহ সকলের সন্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরো উন্নয়ন করা হবে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি অভিভাবদের পরামর্শ ও বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। ও ক্ষুদে শিক্ষার্থীরাদের পুতুল নাচ দেখে মুগ্ধ হন।

অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ ভূইয়া। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায়,পুতুল নাচ শেষে, নিয়মিত স্কুলে আসা শিক্ষার্থী ও সেরা মা হিসেবে নির্বাচিত হওয়া অভিভাকদের সম্মাননা প্রদান করেন অতিথি বৃন্দ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com