রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

পুঁজিবাজারের আজকের লেনদেন ৪১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০২ দশমিক ৬৯ পয়েন্ট পতনে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৯৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৫ টি কোম্পানির বাজারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS