1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে তুমুল বিতর্কের পর মুখ খুলল ফিফা মাধবপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি

হাতীবান্ধায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী’র মতবিনিময় 

  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২৮ এএম
  • ১২১ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সোমবার (১০) ফেব্রুয়ারী সকালে হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি হাছেন আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু। 

এ-সময় আরও বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ হাতীবান্ধা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। 

সভায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা।

এ-সময় সাংবাদিকদের মাঝে কোরআন শরিফ উপহার দেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com