শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

মেঘনা সিমেন্টের লোকসান বেড়েছে ৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৮৭ দশমিক ৮৪ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ১৮ পয়সা। যেখানে একই হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) আয় হয়েছিলো ৩ টাকা ২৯ পয়সা।  অর্থাৎ তিন মাসের ব্যবধানে লোকসান বেড়েছে ৮৭ দশমিক ৮৪ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৮ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS