1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

৪২৩৮ কোটি টাকা ডিএসইর বাজার মূলধন বেড়েছে

  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২৪ এএম
  • ৮০ Time View

বিদায়ী সপ্তাহে (২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। আর সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ০ দশমিক ৬৪ শতাংশ বা ৪ হাজার ২৩৮ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৩ দশমিক ৬৩ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৯ দশমিক ১৯ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২৭ দশমিক ৮৭ পয়েন্ট বা ২.৪০ শতাংশ।

সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৩ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৩ কোটি ৬৯ লাখ টাকা বা ১৭.৮৬ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৬৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com