1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

তিন দিন বন্ধ থাকবে ডাচ-বাংলার এটিএম বুথ

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৯.৫০ পিএম
  • ৩০৫ Time View

সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ও সিআরএম তিন দিন বন্ধ থাকবে। এছাড়া পয়েন্ট অব সেলস (পিওএস), ই-কমার্স, রকেট ও ডেবিট-ক্রেডিট কার্ডের সেবাও ১২ থেকে ৩৬ ঘণ্টা বন্ধ থাকবে।

বুধবার (২৭ এপ্রিল) ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ব্যাংকটি জানায়, সুইচিং সিস্টেম আপগ্রেড করার জন্য এটিএম/সিআরএম, পিওএস, ই-কমার্স, নেক্সাসপে, নেক্সাস ডেবিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কার্ড, রকেট, ভিসা ও মাস্টারকার্ড ডেবিট কার্ড এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেবা ৬ মে ৮ মে পর্যন্ত বিভিন্ন সময় বন্ধ থাকবে।

আগামী ৫ মে রাত ১২টা ১ মিনিট থেকে ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এটিএম ও সিআরএম সেবা ৭২ ঘণ্টা বন্ধ থাকবে।

পিওএস সেবা বন্ধ থাকবে ৩৬ ঘণ্টা। ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৭ মে দুপুর ১২ টা পর্যন্ত পিওএস সেবা নিতে পারবে না ব্যাংকটির গ্রাহকরা।

৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই ২৪ ঘণ্টা ই-কমার্স, রকেট অ্যাড মানি সেবা বন্ধ থাকবে। নেক্সাস ডেবিট, ভিসা ডেবিট, মাস্টারকার্ড ডেবিট, এনপিএসবি ফান্ড স্থানান্তর, আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা বন্ধ থাকবে ১৮ ঘণ্টা। আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে সন্ধ্যা ৬ টা এ সব সেবা বন্ধ থাকবে।

আর মাস্টারকার্ড ক্রেডিট সেবা বন্ধ থাকবে আগামী ৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com