1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

বরিশালে রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার দুই সহোদর

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ২.০৬ এএম
  • ৮০ Time View

বরিশালে রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যা মামলায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

সোমবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর মিডিয়া সেল।

গ্রেফতাররা হলেন, বরিশাল নগরীর কাউনিয়া থানার পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) ও তার ছোট ভাই কাদের (৪০)।

ঢাকার সাভারের পূর্ব রাজাশন পুলুু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রিকশা চালক রমজান মৃধা বরিশাল নগরীর কাউনিয়ার পলাশপুুর এলাকার বাসিন্দা। তাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে স্থানীয় মামুন নামের এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রমজানের সাথে তার স্বজনদের কারোও কোন যোগাযোগ হয়নি।

পরে পহেলা অক্টোবর বিকেল সোয়া ৪ টার দিকে গুচ্ছগ্রামে ডোবার মধ্যে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ৩ অক্টোবর রমজানের মা বেবী বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল নিশাত জানান, র‌্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ নিয়ে রমজান হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com