1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ইউনিলিভারের ৩৩৮ কোটি টাকার শেয়ার কিনেছে আইসিবি

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১.০১ পিএম
  • ৯২ Time View

রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) ৭ মাসে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ১৬ লাখ ৮৯ শেয়ার কিনেছে, যার মূল্য প্রায় ৩৩৮ কোটি টাকা।

রাষ্ট্রায়াত্ব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানটি মূলত শেয়ারবাজারকে সহায়তা করার দায়িত্বে নিয়োজিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বহুজাতিক কোম্পানির বোর্ডে কর্পোরেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে।

গত বছরের ৭ মাসে আইসিবি ইউনিলিভারের ৭.১৩ শতাংশ শেয়ার কিনেছে। যার ফলে আগের শেয়ারসহ কোম্পানিটি এখন ইউনিলিভারের ১০.৮২ শতাংশ শেয়ার ধারণ করছে।

ডিএসইর তথ্য অনুসারে, গত বছরের এপ্রিলে ইউনিলিভার কনজিউমারের ৩৭ হাজার শেয়ার, মে মাসে ৮ লাখ ৫৫ হাজার শেয়ার, জুনে ২ লাখ ৫৩ হাজার শেয়ার, জুলাই মাসে ৫৩ হাজার শেয়ার, আগস্টে ১ লাখ ২১ হাজার শেয়ার, সেপ্টেম্বরে ৩ লাখ ৫৭ হাজার শেয়ার এবং নভেম্বরে ১০ হাজার শেয়ার কিনেছে আইসিবি।

তবে গত বছরের অক্টোবরে আইসিবি ইউনিলিভার কনজিউমারের ৭ হাজার ১৩৮টি শেয়ার বিক্রি করেছে।

গত বছরের এপ্রিলে ইউনিলিভার কনজিউমারের শেয়ার ২ হাজার ৩ টাকায় লেনদেন হয়েছিল এবং আগস্টে ৬১ শতাংশ বেড়ে ৩ হাজার ২৩১ টাকায় লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার ২ হাজার ৫৫০ টাকার ওপরে লেনদেন হচ্ছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার ২০২৩ সালের জন্য মোট ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ১৫ লাখ টাকা, যা আগের বছর ছিল ৭৩ কোটি ৪ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com