1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

ত্বকের জন্য ভালো যেসব পানীয়

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৯.৪১ এএম
  • ১২১ Time View

স্বাস্থ্য সচেতন মানুষ কুসুম গরম পানি পান করে দিন শুরু করেন। এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ভালো। আবার ত্বকও ভালো রাখে। কুসুম গরম পানি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, লাবণ্য ধরে রাখে। সকালে আরও যেসব পানীয় পান করে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

লেবু-পানি: কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই পানীয় সকালে পান করলে সারাদিন শরীর হাইড্রেট রাখবে, হজম স্বাস্থ্য উন্নত করবে এবং শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করবে। লেবুর রসে আছে ভিটামিন সি। যা ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। এই পানীয় শারীরিক প্রদাহ প্রতিরোধ করে।

গ্রিন টি: সকালে যাদের চা পান করার অভ্যাস আছে তারা দুধ-চায়ের পরিবর্তে গ্রিন টি পান করতে পারেন। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান ত্বকের জেল্লা ধরে রাখে এবং ত্বককে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। গ্রিন-টি ওজন কমিয়ে সুন্দর চেহারা ধরে রাখতে সাহায্য করে।

অ্যালোভেরার জুস: সারাদিন সতেজ অনুভব করার জন্য দিনের শুরুতে অ্যালোভেরার জুসও খেতে পারেন। এই পানীয় শারীরিক প্রদাহ কমায় এবং ত্বকের ইলাস্টিসিটি বাড়ায়। ফলে চামড়া টানটান থাকে। অ্যালোভেরার জুস খেলে লিভারে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়, যা ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে। অ্যালোভেরার জুস বলিরেখা দূর করতে এবং ত্বককে নরম করে তুলতে পারে।

হলুদ মেশানো দুধ: প্রতিদিন সকালে কফি পান করার বদলে হলুদ মেশানো দুধ  পান করতে পারেন। এতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যার প্রভাবে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হয়। মুখে হলুদ মাখলে ত্বকের জেল্লা বাড়ে, আবার হলুদ মেশানো দুধ পান করলে ত্বক উজ্জ্বল হয়।

শসা ভেজানো পানি: ত্বকের সতেজতা ধরে রাখার জন্য প্রতিদিন সকালে শসার কুচি ভেজানো পানি  পান করতে পারেন। যা ইলেক্ট্রোলাইটে ভরপুর। এই পানীয় শরীর বিশেষত ত্বককে হাইড্রেট রাখে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com