1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সোহানের বীরত্বে রংপুরের অবিশ্বাস্য জয়

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫.৫৩ পিএম
  • ৮৬ Time View

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ২৬ রান। বল হাতে আসেন ফরচুন বরিশালের কাইল মায়ার্স। স্বাভাবিকভাবে জয়ের সম্ভাবনার পাল্লা ভারী ছিল বরিশালের। কিন্তু, নুরুল হাসান সোহান ব্যাট হাতে যা করলেন তা ছিল অবিশ্বাস্য। ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে পিটিয়ে নিলেন ছক্কা। পরের দুটি চার। এরপরের তিন বলে ৬, ৪ ও ৬! এক ওভারে ৩০ রান নিয়ে উল্লাসে দৌড় দিলেন সোহান। জিতে গেল রংপুর রাইডার্স। প্রায় জেতা ম্যাচে হারের কারণ হয়ে অবাক হয়ে রইলেন মায়ার্স। তিন উইকেটের জয় নিয়ে উল্লাসে ভাসল রংপুর রাইডার্স।

টানা জয়ে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। ফরচুন বরিশালকে হারিয়ে আজও সেই ছন্দ ধরে রাখল রংপুর। টেবিলে ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান হলো মজবুদ। ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরিশাল। 

বিপিএলে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রানের পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেছেন কাইল মায়ার্স। মাত্র ২৯ বল ও ২১০ স্ট্রাইক রেটে যা সাজানো সাত ছক্কা আর এক বাউন্ডারি দিয়ে। 

এই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে সোহানের বীরত্বে ২০২ রান করে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। রংপুরের জয়ের নায়ক অধিনায়ক সোহান ৪৫৭ স্ট্রাইক রেটে ৭ বলে উপহার দেন ৩২ রানের দুর্দান্ত ইনিংস। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় ওভারে হারায় তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে। তানভীর ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে ফেরেন হেলস। 

ওয়ানডাউনে নামা সাইফ হাসান বিদায় নেন দলীয় ৪১ রানে। ফাহিম আশরাফকে মোকাবিলা করতে গিয়ে রিশাদের হাতে তালুবন্দি হয়ে ২২ রানে ফেরেন সাইফ। এরপর রিশাদ নিজেই আক্রমণে এসে কট এন্ড বোল্ড করে মাঠছাড়া করেন তাওফিক খানকে। ২৮ বলে ৩৮ রান করে বিদায় নেন তিনি। 

তিন টপ অর্ডারের বিদায়ের পর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ মিলে হাল ধরেন রংপুরের। দুজনে মিলে জয়ের সম্ভাবনাও গড়ে তোলেন। কিন্তু ৪৮ রানে ইফতেখার ফিরলে সেই আশা প্রায় ভেস্তে যাচ্ছিল। কিন্তু নুরুল হাসান সোহান সেটা হতে দেননি। জয় নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। 

এর আগে ম্যাচটিতে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। আগে বোলিং করার সুবিধা শুরুতে অবশ্য খুব বেশি নিতে পারেনি রংপুর। ওপেনিং জুটিতে দুই তারকা ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৮১ রানের জুটি। 

১১তম ওভারে এই জুটি ভাঙে রংপুর। এক ওভারেই দুই ওপেনার তামিম-শান্তকে মাঠছাড়া করেন কামরুল ইসলাম রাব্বি। প্রথমে ওভারের প্রথম বলে খুশদিলের হাতে ক্যাচ বানিয়ে বিদায় করেন শান্তকে। ৩০ বলে ৪১ করে থামে শান্তর ওপেনিং ইনিংস। এরপর একই ওভারের শেষ বলে হেলসের হাতে ক্যাচ বানিয়ে তামিমকে মাঠছাড়া করেন রাব্বি। ড্রেসিংরুমে ফেরার আগে ৩৪ বলে ৪০ রান করে ফিরে যান বরিশাল অধিনায়ক তামিম। 

দুই ওপেনারকে হারানোর পর তাওহিদের সঙ্গে জুটি গড়েন কাইল মায়ার্স। তবে ২৩ রান করে তাওহিদ এরপর উইকেটে নেমে মাহমুদউল্লাহ ২ রানে বিদায় নিলে কিছুটা রানের গতি কমে বরিশালে। টানা কয়েক উইকেট হারানোর পর শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ঝড় তোলেন মায়ার্স। ২৯ রানে পঞ্চম উইকেটের এই জুটি ভাঙেন সাইফউদ্দিন। রংপুরের এই পেসারের বলে সতীর্থ মায়ার্সের সঙ্গে প্রান্ত বদল নিয়ে ভুল বুঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন ফারিম আশরাফ। ৬ বলে ২০ রান করে ফাহিম ফেরার পর শেষ পর্যন্ত মায়ার্সের ব্যাটে চড়ে লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। 

রংপুর রাইডার্সের হয়ে বল হাতে ৪৭ রান দিয়ে দুই উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। জাবেদের শিকার ১৬ রানে একটি। ৪২ রান খরচায় সাইফউদ্দিনের শিকারও একটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com