1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

২০২৬ বিশ্বকাপই আমার শেষ: নেইমার

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩.২৫ পিএম
  • ৭৭ Time View

ক্যারিয়ারের একটা বড় অংশ মাঠের বাইরে অপেক্ষা করেই পার করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। ফুটবল নিয়ে এবার নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ২০২৬ সালের আসরেই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘এটাই (২০২৬ বিশ্বকাপ) হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করবো।’

এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে পাঁচে অবস্থান করছে সেলেসাওরা। যেখানে শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কিন্তু সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল। 

তবুও নিজের দলকে নিয়ে আত্মবিশ্বাসী নেইমার। তিনি বলেন, ‘আমার দলের ওপর অনেক আস্থা আছে। যেসব ছেলে উঠে আসছে তাদের ওপরও। অবশ্য যেখানে দল রয়েছে, আমরা সেখানে থাকার মতো না।’

সবাই মিলে কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব বলে মনে করেন নেইমার। তিনি বলেন, ‘সবাই মিলে কাজ করলে আমার মনে হয় বড় কিছু পাওয়া সম্ভব। আমাদের দেড় বছরের মতো সময় আছে। বিশ্বকাপে যেতে সঠিক কিছু করতে এই সময়েই কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com