1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের লক্ষ্য : সিইসি

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩.১৭ পিএম
  • ৭৭ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এতে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমাদের লক্ষ্য একটা—কোনো দল বা গোষ্ঠীকে ভোটে জেতানোর জন্য অথবা কোনো ব্যক্তি যেন ভোটে জিততে না পারে সে কাজের জন্য আমরা নামিনি। আমরা নেমেছি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। মানুষ যাকে ভোট দেবে, সেই জিতবে—এটাই আমাদের প্রত্যাশা।’

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার বড় একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা করা। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন, এবার আগের মতো ভোট হবে না। আপনার ভোট আপনি দিতে পারবেন। এ লক্ষ্যে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি করতে হবে। নারী ভোটারসহ সব ভোটারা যাতে ভোট কেন্দ্রে আসেন, সে লক্ষ্যে নানা প্রচার প্রচারণা করা হবে।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আগে ফেবার (পক্ষপাত) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করত, তখন কাউকে কাউকে ফেবার করার কথা বলা হতো। ফেবার না করলে অসুবিধা হতো, সমস্যা হতো। এখন ফেবার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো। এখন আর আগের মতো ভোট হবে না। আমরা সর্তক করে দিচ্ছি, এ ব্যাপারে অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবে না।’

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্ব কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান, উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্ত্তী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com