1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ঠোঁটে মরিচ ঘষে বিতর্কের মুখে ফ্যাশন ইনফ্লুয়েন্সার

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ২.২৭ পিএম
  • ৬৪ Time View

পুরু ঠোঁটের ট্রেন্ড চলছে ফ্যাশন জগতে। কসমেটিক সার্জারি ছাড়াও নানান টিপস বা হ্যাক ব্যবহার করে সাময়িক ঠোঁট পুরু করছেন অনেকে। এরই মধ্যে মরিচ ঘষে ঠোঁট মোটা করার প্রক্রিয়া দেখিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন এক ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েনসার। 

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ঠোঁট প্লাম্পার হিসেবে ব্যাবহার করা হচ্ছে কাঁচা মরিচ। 

ভিডিওতে দেখা যায়, সেই নারী ফ্যাশন ইনফ্লুয়েনসার হাতে একটি কাঁচা মরিচ নেন। 

তারপর সেটি নিজের ঠোঁটে ঘষেন। এরপর তৎক্ষণাৎ ঠোঁটে তার প্রভাব পড়তে শুরু করে, ঠোঁট ফুলে যায়। এ সময় তিনি দাবি করেন, কাঁচা মরিচ লাগালে তাৎক্ষণিকভাবে ঠোঁট আকর্ষণীয় দেখায়।

বলা বাহুল্য, সেই ভিডিওটি কয়েকদিনে ২১ মিলিয়নেরও বেশি সময় দেখা হয়েছে। 

তবে ঠোঁট মোটাকরণের এই পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

নেটিজেনরা সরাসরি এটিকে বিপজ্জনক বলে মনে করছেন। যদিও কয়েকজন আবার এটিকে হাস্যকর হিসাবে দেখেছেন। কিন্তু বিশেষজ্ঞ এবং ব্যবহারকারীরা এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারকও বলেছেন। চিকিৎসক ও চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।

যা ঠোঁটে লাগালে জ্বালা, ফোলা ও অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। ভাইরাল হওয়ার দৌড়ে, সেই ইনফ্লুয়েনসার যে ঝুঁকিপূর্ণ পদ্ধতির প্রচার করছেন, এমনও দাবি করেন নেটিজেনরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com