1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ২.০৪ পিএম
  • ১১৪ Time View

বিপিএলের সিলেট পর্ব শুরু হচ্ছে আজ সোমবার। এই পর্বের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো রংপুরের বিপক্ষে মাঠে নামছে সিলেট। এর আগে শেরে বাংলায় প্রথম ম্যাচে সিলেটকে ৩৪ রানে হারিয়েছিল রংপুর।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিশোধ নেওয়ার ম্যাচে টসভাগ্য সহায় হয়নি সিলেটের। টস জিতেছের রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট অধিনায়ক আরিফুল হককে ব্যাটিং আহ্বান জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ৩ ম্যাচের সবগুলোতে জিতে টেবিলের শীর্ষে রংপুর। সবার নিচে এক ম্যাচ খেলা সিলেট। টেবিলের দিকে তাকিয়ে সবাই এগিয়ে রাখবেন রংপুরকেই। তবে টি-টোয়েন্টিতে কখন কী হয় বলা মুশকিল। তাছাড়া সিলেট খেলবে তাদের হোম স্টেডিয়ামে। দর্শকদের সমর্থনও পাবে তারা। যে কারণে লড়াইয়ে সিলেটকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।

সিলেট স্ট্রাইকার্স একাদশ:

রনি তালুকদার, জর্জ মুন্সে, জাকির হাসান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, জাকের আলী, আরিফুল হক (অধিনায়ক), অ্যারন জোনস, তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিচি টপলি, আল-আমিন হোসেন।

রংপুর রাইডার্স একাদশ:

অ্যালেক্স হেলস, মোঃ আজিজুল হাকিম তামিম, নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সাইফ হাসান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফুদ্দিন, রকিবুল হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com