1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

বাংলাদেশি-ভারতীয় জেলেদের হস্তান্তর সম্পন্ন

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৯.১৪ পিএম
  • ৮৩ Time View

ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীদের পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/ নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট
হস্তান্তর করে। একইসঙ্গে দুই দেশের আটককৃত নৌযানগুলোর হস্তান্তরও সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে। অন‌্যদিকে, ভারতের ছয়টি ফিশিং বোট ফিরিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছেন এবং সোমবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যগণ চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com