1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

রাজবাড়ী পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৩.৩৬ পিএম
  • ৭৫ Time View

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপ কর্তৃক শীতকালীন ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করতে রাজবাড়ী এসে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি রাজবাড়ীর কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন।

জানা গেছে, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চরখাপুড়া ও চররামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুশীলনস্থলে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

তিনি সেখানে প্রায় ১ ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা।

ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উড্ডয়ন করতে না পারায় তা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com