1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

সিরাজগঞ্জের বেলকুচিতে ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সুতা আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৬.১৪ পিএম
  • ৯৭ Time View

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়ায় ক্যাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সুতা আটক করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকরিয়া হোসেন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপণে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল চক্র গুলো। তবে কৌশল পরিবর্তন করে বেলকুচির সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্থানীয়রা গাড়ি আটকে দিলে চোরাচালানকারীরা পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ রাত ৯ টার দিকে সুতাসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ওসি জাকরিয়া হোসেন আরো জানান, সুতা গুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com