1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

অর্থপাচার ও দুর্নীতি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে : বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০.০১ পিএম
  • ১০০ Time View

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অর্থপাচার ও দুর্নীতি দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের রেডিসন ব্লুতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক দিনব্যাপী কনফারেন্সের আয়োজন করে আইসিএমএবি।

অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সময়ে অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। গুটিকয়েক লোকের হাতে দেশের সম্পদ পুঞ্জিভূত হয়ে পড়েছে। ব্যাপক দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এতে দেশের অর্থনীতিকে চাপ পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে কাজ করছে। এ যাত্রায় আইসিএমএবি অংশীদার হয়ে সরকারের কাজকে সহজতর করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com