1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, ২৮ জন জীবিত উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৬.০০ পিএম
  • ৮৯ Time View

আজারবাইজান এয়ালাইন্সের একটি উড়োজাহাজ আজ বুধবার (২৫ ডিসেম্বর) ৬৭ জন আরোহী নিয়ে তার নির্ধারিত রুট থেকে সরে গিয়ে কাজাখস্তানের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। কাস্পিয়ান সাগরের উপকূলে তেল ও গ্যাস হাব হিসেবে পরিচিত আকতাও শহরের কাছে এমব্রায়ের ১৯০ মডেলের বিধ্বস্ত হওয়া এই উড়োজাহাজটি থেকে ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কাজাখস্তানের সরকারি কর্তৃপক্ষ। বিকেল সোয়া ৩টার দিকে এএফপি এ তথ্য জানিয়েছে।

উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত চেচনিয়ার গ্রোজনি শহরে যাচ্ছিল।

দুর্ঘটনার পরপর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ায় তার সফর সংক্ষিপ্ত করেছেন। সেখানে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএসভুক্ত দেশগুলোর এক অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বয়ে এই জোট গঠিত।

কাজাখস্তানের পরিবহণ মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানায়, বাকু-গ্রোজনি রুটে চলাচলকারী একটি উড়োজাহাজ আজ বুধবার আকতাও শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহজটি আজারবাইজানের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের।

আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬২ জন যাত্রী এবং পাঁচজন ক্রু ছিল। তারা আরও জানায় আকতাও শহর থেকে তিন কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে।

কাজাখস্তানের পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ছয়জন কাজাখস্তানের, তিনজন কিরগিজস্তানের এবং ১৬ জন রাশিয়ার।

কাজাখস্তানের জরুরি অবস্থাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের পরপরই তাতে আগুন ধরে যায় এবং তাদের লোকজন পরে ওই আগুন নিভিয়ে ফেলে। মন্ত্রণালয়টি আরও জানায়, প্রাথমিক তথ্য অনুসারে দুই শিশুসহ ২৮ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে জরুরি বিভাগের দেড়শ লোক কাজ করছে।

কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আস্তানা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দলকে বিশেষ ফ্লাইটে আকতাও শহরে পাঠানো হয়েছে।

এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের অফিস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট নিজে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com