1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গণমাধ্যমের স্বাধীনতা ১ ইঞ্চি পর্যন্ত আটকাবো না: প্রেস সচিব

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩.২৬ পিএম
  • ৯০ Time View

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা আমরা ১ ইঞ্চি পর্যন্ত আটকাবো না। এই সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম। মুক্ত সাংবাদিকতা।

শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে উল্লেখ করে শফিকুল আলম বলেন, গত ৪ মাসে আমরা কাউকে মানা করি নাই। আপনারা লিখেন। আপনারা আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দিন, দেখিয়ে দিন। ক্ষমতায় থাকলে অনেক কিছু বোঝা যায় না। তাই দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন।

তিনি জানিয়েছেন, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার।

গণমাধ্যমের মালিক যেন সাংবাদিকের মুখ বন্ধ করতে না পারে, তারা সে কাজটি করতে চান বলেও এ সময় উল্লেখ করেন প্রেস সচিব। গণমাধ্যম মালিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের বলবো প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com