1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের ২য় জানাজা সম্পন্ন

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩.২০ পিএম
  • ৬৮ Time View

কবি হেলাল হাফিজের ২য় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’- অমর এ পঙ্‌ক্তি’র রচয়িতা তিনি।

এসময় কবির পরিবারের সদস্যরা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ভক্ত-অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজের আগে কবি হেলাল হাফিজের বড় ভাই দুলাল হাফিজ বলেন, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। হেলালের কোনো আচরণে কেউ কোনো দুঃখ পেয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।

প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেন, হেলাল ভাইয়ের মৃত্যু আমার অঙ্গ হানির সমান। আমার কবি হিসেবে সুনাম অর্জনের পেছনে ওনার বড় ভূমিকা ছিল। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। কোমলমতি একজন মানুষ ছিলেন। তিনি প্রেম ও দ্রোহের কবি ছিলেন।

জানাজা নামাজ শেষে কবি হেলাল হাফিজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপদেষ্টা ফারুকী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ আরও অনেকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com