1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে ট্রাম্পের আমন্ত্রণ

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১১৬ Time View

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথগ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

ট্রাম্পের অন্তর্বর্তীকালীন মুখপাত্র মুখপাত্র ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পের আমন্ত্রণে শি জিনপিং সাড়া দিয়েছেন কি না? জবাবে ক্যারোলিন বলেন, চীনা কর্তৃপক্ষ এখনো বিষয়টি নির্ধারণ করেনি।

চীনা প্রেসিডেন্ট ছাড়াও অন্যান্য বিশ্বনেতাকে ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তাদের কারও নাম নির্দিষ্ট করে বলেননি ক্যারোলিন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ক্যারোলিন বলেন, এটা একটা উদাহরণ। ট্রাম্প এমন দেশগুলোর নেতাদের সঙ্গে একটি খোলামেলা আলোচনার পথ তৈরি করছেন, যেগুলো শুধু যুক্তরাষ্ট্রের মিত্র নয়, প্রতিপক্ষ-প্রতিযোগীও। ট্রাম্প যে কারও সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে তিনি সব সময় যুক্তরাষ্ট্রের স্বার্থকে এগিয়ে রাখবেন।

৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পরপরই তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট। বার্তায় বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন শি জিনপিং।

শি যদি ওয়াশিংটন সফর করেন, তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশ দুটির মধ্যে বিতর্কিত যে বাণিজ্য ও সামরিক ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে আলোচনার প্রথম সুযোগ তৈরি হতে পারে।

এদিকে, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত আমন্ত্রণ পাননি বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com