1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

এবার সিরিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করলো ইসরাইল

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৬ পিএম
  • ৮১ Time View

সিরিয়ায় সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম ক্ষমতা দখল করার পর ইসরাইল দেশটির ওপর বিনা বাধায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত সিরিয়ার সামরিক শক্তির প্রায় ধ্বংস করেছে।

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনকালে গড়ে ওঠা সিরিয়ার কৌশলগত সামরিক শক্তি ধ্বংস করে ফেলেছে। ইসরাইল দাবি করছে, তাদের শত্রুদের হাতে যেন এসব অস্ত্র না পড়ে সেজন্য তারা এই আগ্রাসন চালাচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৪৮ ঘণ্টার আগ্রাসনে বিমান বাহিনী এবং নৌবাহিনী সিরিয়ার কৌশলগত অবস্থানগুলোর ওপর ৩৫০ বার হামলা চালিয়েছে। এতে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস হয়েছে। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী কিছু ফুটেজও প্রকাশ করেছে।

গত শনিবার রাত থেকে ইসরাইল সিরিয়ার ওপর আগ্রাসন শুরু করে এবং তারা প্রথমে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় যাতে তারা একেবারে স্বাধীনভাবে সিরিয়ার ওপর তাদের আগ্রাসন অব্যাহত রাখতে পারে।

ইসরাইলের যুদ্ধবিমান ও ড্রোন থেকে একের পর এক দামেস্ক, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিরা শহরে সিরিয়ার বিমান ঘাঁটি, অস্ত্র গুদাম ও অস্ত্র তৈরির কারখানাগুলোতে হামলা চালানো হয়।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, বিমান হামলার ফলে সিরিয়ার দীর্ঘ পাল্লার বহু ক্ষেপণাস্ত্র, স্কাড ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার, ট্যাংক, বিমানের হ্যাঙ্গার এবং আরো অনেক কিছু ধ্বংস হয়েছে।

এদিকে, সোমবার রাতে ইসরাইলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ সিরিয়ার ১৫টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com