মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

চুয়াডাঙ্গায় অবৈধ সার জব্দ: ব্যবসায়ীর এক মাসের জেল

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলায় অবৈধভাবে মজুদ ও গোপনে পরিবহন করার সময় ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে জেলা কৃষি বিভাগ। এ ঘটনায় সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার ৮ নভেম্বর রাত সাড়ে দশটা নাগাদ ব্যবসায়ী শামীম রেজা একটি ট্রাকে করে ৪০০ বস্তা ইউরিয়া সার তার গোষ্ঠবিহার গ্রামের গুদামে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে ভুলবশত ট্রাকটি অন্য রাস্তায় ঢুকে খাদে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বিষয়টি জানাজানি হলে উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবালসহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং কাগজপত্রবিহীন সারগুলো জব্দ করেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী শামীম রেজাকে হাজির করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সার মজুদকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS