1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভারতে ভেঙে ফেলা হলো ১৮৫ বছরের পুরনো মসজিদ

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২.৪৮ পিএম
  • ৬০ Time View

ভারতের উত্তরপ্রদেশে মঙ্গলবার (১০ ডিসেম্বর) ১৮৫ বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের দাবি, মসজিদের ওই অংশ সড়কের (বান্দা-বাহরাইচ হাইওয়ে) ওপর পড়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ঘটনাটি রাজ্যের ফতেহপুর জেলায় ঘটেছে বলে জানা গেছে। 

মসজিদের ভেঙে ফেলা ওই অংশটি ‘বেআইনি’ ছিল বলে দাবি করেছে স্থানীয় জেলা প্রশাসন। মসজিদটির নাম নূরী জামে মসজিদ। 

পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লিউডি) দাবি করেছে, তারা গত ১৭ আগস্ট ‘অবৈধ নির্মাণের’ কারণে মসজিদের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল।

মসজিদ কর্তৃপক্ষ বলছে, তাদের এক মাসের সময় দেয়া হয়েছিল এবং তারা মামলাটি অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এই আদেশকে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে পিডব্লিউডি। 

লালাউলি থানার ইনচার্জ বৃন্দাবন রাই সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘নুরি মসজিদের প্রায় ২০ মিটার বান্দা-বাহরাইচ হাইওয়ের প্রশস্তকরণে বাধা সৃষ্টি করেছিল। মঙ্গলবার কর্মকর্তাদের উপস্থিতিতে একটি বুলডোজার দিয়ে ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এবং এখন এর ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।’

তবে নূরী মসজিদ পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ মঈন খান পিডব্লিউডি’র দাবির বিরোধিতা করেছেন।

তিনি বলেন, ‘নূরী মসজিদটি ১৮৩৯ সালে নির্মিত হয়েছিল এবং এখানে রাস্তাটি ১৯৫৬ সালে নির্মিত হয়। তবুও পিডব্লিউডি মসজিদের কিছু অংশকে অবৈধ বলে অভিহিত করছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী জানান, আগস্ট মাসে মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ ১৩৯টি সত্ত্বাকে নোটিশ জারি করা হয়েছিল, দখল ও অন্যান্য অবৈধ নির্মাণ অপসারণের জন্য। 

জেলা প্রশাসন এর আগেও মসজিদ পরিচালনা কমিটিকে বিষয়টি যথাযথভাবে অবহিত করেছিল বলে দাবি করেন তিনি।

এদিকে, এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকার বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্য মোতায়েন করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com