1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে

১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি, প্রথমে কারা পাবেন জানালেন উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২.৩৮ পিএম
  • ৮৩ Time View

আইন ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আগামী ১৫ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিটিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ছিলেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

আজ বুধবার (১১ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও পোস্টে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা এসব কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘প্রবাসীদের এমআরপি পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি। এই ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাওয়া শুরু করবেন এবং পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা এমআরপির আবেদন করেছেন তারা পেয়ে যাবেন। প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীদের। এরপর যেসব দেশে ডিমান্ড বেশি তাদেরকে প্রায়োরিটি দিয়ে এই সমস্যা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।’

প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আইন উপদেষ্টা আরও বলেন, ‘এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এ সমস্যা আর কখনো হবে না। এই সমস্যা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় জন্য দেড় বছর সময় ক্ষেপণ হয়। আমরা আসার পর ওই পুরো প্রক্রিয়া বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু সময় লেগেছে।’

ই-পাসপোর্ট বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরও বলেন, ‘এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে। দরকার হলে এখান থেকে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য। সেগুলো পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com