1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভারতের পরিস্থিতি ১৯৪৭ এর চেয়ে খারাপ

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৪ পিএম
  • ৪৯ Time View

ভারতের বর্তমান পরিস্থিতি ১৯৪৭-এর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। শুক্রবার জুমার নামাযের খুতবার তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আহমেদ বুখারি বলেন, আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পার করছি। জানি না ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। প্রধানন্ত্রীর উচিত তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে আহমেদ বুখারি বলেন, আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ সময় তিনি মুসলিম যুব সম্প্রদায়কে আরও বেশি করে ধৈর্য্য ধরার এবং শান্ত থাকারও আর্জি জানান।

দিল্লি জামে মসজিদের ইমাম মনে করেন, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে, তাতে শুধুই অস্থিরতা তৈরি হবে।

উত্তর প্রদেশের সম্ভলে জামে মসজিদে জরিপকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসায় মোট পাঁচজন নিহত হয়েছেন। হিন্দুদের দাবি মেনে আদালতের নির্দেশে শতাব্দী প্রাচীন মসজিদে জরিপ শুরু হয়। সম্ভলের পর রাজস্থানের আজমির শরিফের দরগাকেও ‘হিন্দু মন্দির’ দাবি করে হওয়া মামলায় আদালত জরিপের নির্দেশ দিয়েছে। আগেই বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ঈদগা মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com