1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৪ এএম
  • ৮৯ Time View

দ্রুত কুমিল্লাকে বিভাগ করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেছেন, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। কিন্তু স্পষ্ট করে বলে দিতে চাই, এখানে কুমিল্লা নামেই বিভাগ হবে। এ জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যদি শেখ হাসিনার মত পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসতে হবে। বর্তমান বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। যা স্বাধীনতাকামী মানুষের জন্য অত্যন্ত কলঙ্কজনক। শেখ হাসিনার ওপরও ভারতের আশির্বাদ ছিল এবং তাতেও তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ৩৫ জন শহীদকে অর্থ সহায়তা দেয়া হয়।

এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com