1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

আজ ঢাকা মাতাবেন আতিফ

  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ৯.২৫ এএম
  • ২১৫ Time View

আজ রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গতকাল বেলা সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।

কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকেরা জানিয়েছেন, আজ রাত আটটার পর মঞ্চে উঠবেন এই তারকা। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের। আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে থাকেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন তিনি। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

পাকিস্তানের আবদুল হান্নান জনপ্রিয়তা পান ‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ৭ কোটি ৮৭ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৩ কোটি ৮১ লাখ বারের বেশি।

দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্টে দেখা যাচ্ছে সংগীতশিল্পী তাহসান খানকে। ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com