1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হঠাৎ একসঙ্গে দুই খান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ৫৫৩ Time View

শাকিব খান ও আমিন খান, দুজনে বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে জনপ্রিয় তারকা। প্রায় দুই যুগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত। তাদের দুর্দান্ত অভিনয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি। এরপর থেকে আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের!

শুরু থেকে শাকিব বড়পর্দায় নিয়মিত থাকলেও একযুগ থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন আমিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাপ্রেমীরা প্রায়ই আমিন খানকে বড়পর্দায় দেখার আগ্রহ জানিয়ে বিভিন্ন মনোভাব প্রকাশ করেন। সময়ের ব্যবধানে ওয়ালটনের দু’একটি বিজ্ঞাপনে আমিন খানের উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

এদিকে, বহু বছর পর একই ফ্রেমে দেখা গেল শাকিব খান ও আমিন খানকে। স্থিরচিত্রে দেখা যায়, দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস-আপ দেখাচ্ছেন। দুই খানের মুখে যেন হাসিই ফুরাচ্ছে না। তবে, কেন তারা ‘একত্র হয়েছেন’, কিংবা আগামীতে কোনো প্রজেক্টে ‘একসঙ্গে’ দেখা যাবে কি না, তার সঠিক তথ্য জানা যায়নি।

শাকিব খান ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন, হিম্মত, ফুল নেব না অশ্রু নেব ও সমাধি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com