বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ

যারা পরিবেশের ক্ষতি করে তারা দেশ ও মানুষের শত্রু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৫৩ Time View

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা নিজের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে তারা দেশ, জাতি ও মানুষের শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ধরিত্রী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োাজিত’ পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, প্রকৃতির ওপর যে অত্যাচার আমরা করছি, তারপরও প্রকৃতি আমাদের ওপর এখনো সদয় আছে, বিমুখ হয়নি।

জীববৈচিত্র্যের ক্ষেত্রেও আমরা সমৃদ্ধ। কিন্তু নিজের স্বার্থে যারা পরিবেশ প্রকৃতি ধ্বংস করে, বড় বড় শিল্পপতি হয়েও যারা পরিবেশের ক্ষতির দিকটি মাথায় রাখে না, বরং ধ্বংস করে, যারা নদীকে গলা চিপে মারে, এরা দেশ, জাতি ও মানুষের শত্রু।

মনুষ্যঘটিত কারণে শিল্পবিপ্লবের পর পৃথিবীর তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, আর তাতেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, লবণাক্ততাসহ প্রাকৃতিক অনিয়ম বেড়েছে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি জলবায়ু পরিবর্তন অভিঘাতে সবচেয়ে ক্ষতির সম্মুখীন দেশগুলোর সংগঠন ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ এর চেয়ারম্যান, তিনি এবিষয়ে সবসময় বিশ্বে সরব ভূমিকা নিয়েছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশলপত্র প্রণয়নে বাংলাদেশ ছিল অগ্রণী। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহুদেশ আমাদের কৌশলপত্র থেকে শিখেছে। এসব কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জাতিসংঘের চ্যাম্পিয়ন অভ দ্য আর্থ সম্মাননায় ভূষিত হয়েছেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ ড. আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরিন আহমাদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরীন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS