1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

‘দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না’- তারেক রহমান

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২.১৫ পিএম
  • ২৬২ Time View

আইনশৃঙ্খলা ব্যবস্থা শক্তিশালী করা এবং দুর্নীতি রোধ করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চাঁদাবাজি সমস্যা নানাভাবে সমাজে ছড়িয়ে রয়েছে। একটা সরকারের অনেক বার্তা অনেক কিছুকেই সমাধান করতে পারে।  দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের বার্তা থাকলে এই অপরাধ অনেকখানিই কমে যাবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়নের চেষ্টা না করলে রাজনৈতিক দলের কোনো লাভ নেই, জনগণ তাদের পাশে থাকবে না।

তিনি বলেন, আমি বলে দিতে পারতাম, জেলায় জেলায় হাসপাতাল তৈরি করা হবে। কিন্তু তাতে পাঁচ-সাত বছর চলে যাবে এবং সেটি টেকসই নয়। আমরা হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে সার্বিক স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে টেকসই ব্যবস্থা তৈরি করতে চাই।

তারেক রহমান বলেন, রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি। সেখান থেকে বেরিয়ে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চাই। অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসুবিধায় পড়ে। তাদের সুবিধার্থে স্টুডেন্ট লোন কীভাবে দেওয়া যায়, সে পরিকল্পনা করছে বিএনপি।

খাল খনন করলে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো যাবে জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আমাদের।

বিএনপি ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বিশেষ নজর দিতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, আগামী ৫-১০ বছরে কী ধরনের ভোকেশনাল কাজ বৈশ্বিকভাবে গুরুত্ব পাবে, সেগুলো খুঁজে বের করে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণ এবং ভাষা শিখিয়ে যদি বিদেশে কাজে পাঠানো হয় তাহলে বিশেষ মানের শ্রমশক্তি রপ্তানি করা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com