1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.১৩ পিএম
  • ১২৩ Time View

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জন্য নতুন ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বছরটিতে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকবে ২৭ দিন।

রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিনটি হবে শবে বরাতে। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি একদিন বন্ধ থাকবে ব্যাংক। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ২৬ মার্চ, জুমাতুল বিদা ও শবে ২৮ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে। যদিও এসময়ে মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। সে হিসাবে ঈদুল ফিতরের আগের দুই দিন, ঈদের দিন ও ঈদের পরের দুই দিন ব্যাংক বন্ধ থাকবে।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল, মে দিবস উপলক্ষে ১ মে ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১১ মে ব্যাংক বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে ৫ থেকে ১০ জুন অর্থাৎ ৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। ইদুল আজহায় দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

ব্যাংক হলিডে উপলক্ষে একদিন ১ জুলাই, আশুরা উপলক্ষে ৬ জুলাই, জন্মাষ্টমী ১৬ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয় বাংলাদেশ ব্যাংকের নতুন তালিকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com