1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১০.৫২ এএম
  • ৯২ Time View

অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ ৪ বছর হতে পারে। তবে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার ৫ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে। কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপরে।

তবে, বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা।

এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে, নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন শান্তিতে নোবেল জয়ী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চলমান আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে।

আওয়ামী লীগের দেয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করার বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. ইউনূস বলেন, ‘তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না।’

ড. ইউনূসের দাবি, আওয়ামী লীগের ১৬ বছরব্যাপী একচেটিয়া শাসনব্যবস্থায় দেশ যে দুর্নীতির করাল গ্রাসে পড়েছিলো, সেখান থেকে বাংলাদেশকে বের করে আনার চেষ্টাই করছে তার সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com