1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনায় স্কুল থেকে ফেরার পথে  ট্রাক চাপায়  শিশু শিক্ষার্থী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৯.৪৫ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিনিধি:পাবনার চাটমোহর বাঘাবাড়ী মহাসড়কের ভাঙ্গুরা উপজেলার রামচন্দ্রপুরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে ও গুরুতর  আহত হয়েছে এক শিশু। 
নিহত শিশু ভাঙ্গুড়া উপজেলার মল্লিকাচক গ্রামের শরিফুল ইসলামের মেয়ে আন্না খাতুন ( ৬) ও গুরুতর আহত হয়েছে একই গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ছামিয়া খাতুন ( ৬)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  দুপুর ১২ টার দিকে চাটমোহর বাঘাবাড়ী সড়কের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। আন্না খাতুন ও ছামিয়া খাতুন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মতিউর রহমান জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  দুপুর ১২ টার দিকে স্কুল ছুটি হলে দুই শিশু বান্ধবী চাটমোহর বাঘাবাড়ী মহাসড়ক পার হচ্ছিল, এসময় চাটমোহর থেকে বাঘাবাড়ীগামী  যমুনা ওয়েল মিলের তেলবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয় আন্না খাতুনের।

এ সময় গুরুত্বর আহত অবস্থায় ছামিয়া খাতুনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন সেনাবাহিনীর সদস্যরা।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুরা  থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com